দ্রুত এগিয়ে চলছে জয়পাড়া মডেলের নতুন ভবন নির্মানের কাজ

প্রকাশ:

শেয়ার করুন:

সোহেল আহমেদ, নিউজ৩৯ ♦ দোহারের অন্যতম বিদ্যাপীঠ জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়। এর উন্নয়নে চলছে নানা কার্যক্রম তার ভেতর ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মান অন্যতম। ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে  নির্মানাধীন ভবনের কাজ চলছে অতিদ্রুত। নির্মানের সময় ২০১১-২০১২ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৩ তলা ভবনের পাশাপাশি চলছে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১ তলা বিশিষ্ট ভবন নির্মানের কাজ।

ভবন নির্মানের কাজের অগ্রগতি সম্পর্কে জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন ‘ কাজের অগ্রগতি বেশ আশা ব্যাঞ্জক। বর্তমান সময়ে বিদ্যালয়ের সার্বিক ফলাফলের উন্নয়ন হচ্ছে। সেই সাথে আরো উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক সহ সকলেই কাজ করে যাচ্ছেন।’

নতুন ভবনের সুফল সম্পর্কে নজরুল ইসলাম জানান, নতুন ভবন হলে আরো দশটি নতুন শ্রেণী কক্ষের ব্যবস্থা করা যাবে। সেই সাথে আলাদা একটা পাঠাগারও তৈরি করা যাবে এবং উন্নত মানের টয়লেটও নির্মিত হবে। যার ফলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানও বৃদ্ধি পাবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...