ডেস্ক রিপোর্টঃ গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিনভর বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৮৩ জনে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫১,১৫৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭২৪ জনের বেশি। জাতিসংঘ জানিয়েছে, আগ্রাসনে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।
