নবাবগঞ্জে বখাটের গুলিতে যুবক আহত

634
news39 square logo 431x101

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনের কামারখোলা গ্রামের ধান বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে রুবেল (২৩) নামে এক যুবকের বুকে ও পায়ে গুলি করেছে স্থানীয় বখাটে রাজা ও তার সহযোগীরা। গত ৫ মার্চ শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির সামনে বখাটেরা এ ঘটনা ঘটায়। এমন অভিযোগ করেছেন আহত রুবেলের পরিবার। গুলি করে পালিয়ে যাওয়ার সময় কিরণ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
জানা যায়, সম্প্রতি ধান বিক্রির টাকা নিয়ে কামারখোলা গ্রামে রুবেলের বাবা মো. হাসানের সঙ্গে প্রতিবেশী বখাটে যুবক রাজার বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৫ দিন আগে দুই পরিবারে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত গত ৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজা ও তার কয়েকজন সহযোগীসহ রুবেলের ওপর হামলা চালায়। বখাটে রাজা পিস্তল দিয়ে রুবেলের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী কিরণ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

আপনার মতামত দিন