নবাবগঞ্জের বান্দুরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও রয়েল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মো. সোহরাব উদ্দিন। তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে তরুণ-যুবকরা সমাজে ইতিবাচক কর্মকাণ্ডের দিকে অগ্রসর হবে। তাই এ ধারা অব্যাহত থাকলে তারা বিপথগামী হবে না।’ বিশেষ অতিথি ছিলেন শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, ক্লাব সভাপতি দেওয়ান আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মনজু মোল্লা।

উদ্বোধনী খেলায় কামারখোলা উজালা সংঘ ১-০ গোলে ঢাকা সিভিল এভিয়েশন দলকে হারায়। উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

নবাবগঞ্জে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে দোহারী এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জ উপজেলার দরিকান্দি ফ্রেন্ডস কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়েছে। (১৬ ডিসেম্বর) মঙ্গলবার...

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : কোয়ার্টার ফাইনালে পদ্মা সরকারি কলেজ

মাহমুদুল হাসান সুমন, নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শুরু হয়েছে...

তারুণ্যের উৎসব-২০২৫ টুর্নামেন্টে পদ্মা সরকারি কলেজের দাপুটে সূচনা, সাভার কলেজ ৫-০ গোলে পরাজিত

স্টাফ রিপোর্টার: আল-আমিনঃ ঢাকা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনেই দারুণ...

ইছামতি নদীতে বর্নিল নৌকা বাইচ; চ্যাম্পিয়ন লিটন এক্সপ্রেস, রানার্সআপ শেখবাড়ি

ইছামতি। নদীর বিভিন্ন স্থানে কচুরীপানার স্তুপ। এর মধ্যে আবার পানি কম। তবু জনগণকে বিনোদন দিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার...