বেনজীরকে ফেরাতে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

শেয়ার করুন:

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রথম দফায় ৩০ দিনের মধ্যে তথ্য চাওয়া হলেও বাংলাদেশ তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছিল। পরে দুবাইয়ের রয়্যাল কোর্ট আদালতের মাধ্যমে আরও কয়েকটি বিষয়ে তথ্য চেয়েছে। সেগুলোও এক-দুই দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।

আজ রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথমবার ৩০ দিনের মধ্যে কাগজপত্র চেয়েছিল। আমরা তিন দিনের মধ্যেই পাঠিয়েছি। এরপর তাদের রয়্যাল কোর্ট আদালতের মাধ্যমে আরও কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। সেগুলোর উত্তরও প্রস্তুত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।’

গত ১৫ জুন বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেয় দুবাই পুলিশ। তবে তাঁকে কোন আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে হস্তান্তর করা হবে, সে ক্ষেত্রে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে চিঠি পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই চিঠির জবাব প্রস্তুত করেছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ...

রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের ভূমিকার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের স্বাধীন ভূমিকার মধ্যে ভারসাম্যের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম...

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে...