জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

প্রকাশ:

শেয়ার করুন:

বছর তিনেক আগে বাংলাদেশে এসে সংক্ষিপ্ত সফরে ভক্ত-সমর্থকদের ভালোবাসার জোয়ার দেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষদের উদ্দাম সমর্থন নিয়মিতই দেখেন আর্জেন্টিনার গোলকিপার।

তাই তো বাংলাদেশের মানুষকে হৃদয়ে জায়গা দিয়েছেন এমিলিয়ানো। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও তিনি জানিয়ে দিলেন, বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য রয়েছে তার বুক ভরা ভালোবাসা।

ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সকালে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানানোর পর টি স্পোর্টসসহ উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এমিলিয়ানো। যেখানে বাংলাদেশের জন্য ভালোবাসার জানান দেন আর্জেন্টিনার তারকা গোলকিপার।

“বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

“আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

মেসির জন্মদিনে উন্মোচন হলো ৮৫ ফুট উঁচু বিশাল ভাস্কর্য

ফুটবল মাঠে রেকর্ড গড়া যেন লিওনেল মেসির নিত্যদিনের ব্যাপার। তবে মাঠের বাইরেও তাঁকে ঘিরে উন্মাদনা কম নয়। এবার...

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৭৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি...

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, তুলে দেবেন ট্রফি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং তার...

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, তুলে দেবেন ট্রফি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং তার...