দোহারে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ:

শেয়ার করুন:

মো সোহেল বেপারী: দোহার উপজেলায় মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রথম অভিযানটি পরিচালনা করেন দোহার থানার এসআই (নিঃ) হামিদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে নূরপুর মাঠ এলাকার বটতলায় পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় হাসান মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১.২ গ্রাম, আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা) উদ্ধার করা হয়। একই ঘটনায় ইখলাছ (৪০) নামের অপর এক আসামী পালিয়ে যায়। গ্রেফতারকৃত হাসান মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

অন্যদিকে, চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। চর কুশাইর চর এলাকায় মনির বেপারীর বাড়ির পশ্চিম পাশে সন্দেহজনক অবস্থায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আবুল মোল্লা (৩৫) পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তার দখল থেকে নীল জিপারের ভেতরে রাখা ৪৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৪.৭ গ্রাম, আনুমানিক মূল্য ১৪ হাজার ১০০ টাকা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দোহার থানা অফিসার ইন চার্জ হাসান আলী  বলেন,  দোহারকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।

ছবি: প্রতীকী

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...