আমিনুল ইসলাম: ঢাকা জেলার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (২৪) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চরগুলগুলিয়া এলাকার মো. নেওয়াজ আলী ও মোছা. ইয়াসমিন ওরফে কমলা বেগমের ছেলে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত সাইফুলকে পেশাদার মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ জানায়, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় মামলা (নম্বর-৭৮ তারিখ-৩০.০৮.২০২৫) দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
