নাজমুল হুদার পর ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম নিলেন এরশাদ

প্রকাশ:

শেয়ার করুন:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে রাজধানীর কচুক্ষেতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।

তিনি বলেন, আমাদের (জাতীয় পার্টির) চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন।

ফয়সল চিশতী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের তুলনায় আরও অধিক ভোটের ব্যবধানে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...

ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর

আশিক / রাকিব: নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: শনিবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা...

দোহার নবাবগঞ্জে বিকাশে চাকরির সুযোগ

ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় বিকাশ লিমিটেডের মার্চেন্ট পয়েন্টের জন্য মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অধীনে মার্চেন্ট ডেভলপমেন্ট অফিসারের চাকরির সুযোগ। চাকরি...