একজন ভাগ্যবান পলঃ একই সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে

প্রকাশ:

শেয়ার করুন:

একজন ভাগ্যবান পল
বিএনপির রাজনীতিতে একজন ভাগ্যবান নেতার নাম রেজাউল করিম পল। একটি সাংগঠনিক পদের জন্য দলটির নেতাকর্মীরা যখন রাজপথে প্রাণপাত করছেন তখন চমক দেখিয়েছেন পল। তার একই অঙ্গ তিন রূপ। একইসঙ্গে ঢাকা জেলা বিএনপি, জেলা যুবদল ও কেন্দ্রীয় ছাত্রদলের তিনটি পদে আসীন তিনি। ঢাকা জেলা ছাত্রদলের এককালের সভাপতি রেজাউল করিম পল ২০১৬ সালের ৬ই ফেব্রুয়ারি ঘোষিত রাজীব আহসান-আকরামুল হাসানের নেতৃত্বাধীন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পান কেন্দ্রীয় সহসভাপতি পদ। ২০১৬ সালের ২৯শে আগস্ট গঠিত হয় ঢাকা জেলা বিএনপির নিউক্লিয়াস কমিটি।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি পদে থাকা অবস্থায় রেজাউল করিম পল দায়িত্ব পান ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদের। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতির পদ ছাড়েননি তিনি। সর্বশেষ ২০১৮ সালের ১লা জুন ঘোষিত ঢাকা জেলা যুবদলের নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এক নেতা একপদ নীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল দলীয় গঠনতন্ত্রে। যার প্রেক্ষিতে অনেক সিনিয়র নেতাও ছেড়ে দিয়েছেন কেন্দ্রীয় বা জেলার যেকোনো এক পদ।

সেখানে একজন মহাভাগ্যবান হলেন রেজাউল করিম পল। যিনি একই সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মতো তিনটি আলাদা সংগঠনের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। বিগত ১লা জুন ঢাকা জেলা যুবদলের কমিটি ঘোষণার পর সভাপতি পদে পলের নাম দেখে চোখ কপালে উঠে তার অনেক রাজনৈতিক সহকর্মীর। এ ব্যাপারে যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, সাংগঠনিক দক্ষতার কারণে গুরুত্বপূর্ণ মনে করেছে বলেই সংগঠনের শীর্ষ নেতৃত্ব রেজাউল করিম পলকে ঢাকা জেলা যুবদলের সভাপতির পদ দিয়েছেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...

ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর

আশিক / রাকিব: নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: শনিবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা...

দোহার নবাবগঞ্জে বিকাশে চাকরির সুযোগ

ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় বিকাশ লিমিটেডের মার্চেন্ট পয়েন্টের জন্য মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অধীনে মার্চেন্ট ডেভলপমেন্ট অফিসারের চাকরির সুযোগ। চাকরি...