সৌদিতে গত এক সপ্তাহে সাড়ে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

প্রকাশ:

শেয়ার করুন:

সৌদি আরব গত এক সপ্তাহে অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২২,৬১৩ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩,৬৫২ জন বাসস্থান আইন লঙ্ঘনকারী, ৪,৩৯৪ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এবং ৪,৫৬৭ জন শ্রম আইন সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন।

এসপিএ জানায়, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়া ১,৬৯৯ জনের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৫ শতাংশ ইয়েমেনি, এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক।

এছাড়া, প্রতিবেশী দেশগুলোতে পালানোর চেষ্টা করার সময় আরও ৩৫ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ২৩ জন সৌদি নাগরিক ও বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে জানিয়েছে, অবৈধভাবে রাজ্যে প্রবেশে সহযোগিতা করলে—যেমন পরিবহন বা আশ্রয় দেওয়া—দোষী ব্যক্তির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ২.৬৭ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা, এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের অনুরোধ করেছে, অবৈধ অভিবাসন বা এর সঙ্গে জড়িত যেকোনো কার্যকলাপের খবর দিতে। অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবে অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের বিরুদ্ধে এই ধরপাকড় অভিযান চলমান, যা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজারের শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

প্রবাসে মৃত্যু, তবু দেশে ফিরছে না লাশ—দোহারের আজগরকে ঘিরে স্বজনদের বুকভাঙা আহাজারি

সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত ঢাকার দোহার উপজেলার আজগর বেপারীর (৩৮) মরদেহ দেশে আনা নিয়ে চরম অনিশ্চয়তা...

কিরগিজস্তানে প্রতারিত হয়ে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া...

পাসপোর্ট শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, অবস্থান ১৮১তম

ডেস্ক নিউজ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট প্রকাশিত ২০২৫...

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ১৭ হাজারের বেশি প্রবাসী

সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৭ হাজার ৩৮৯ জন প্রবাসীকে গ্রেফতার করেছে। আবাসন,...