মৈনটে পদ্মায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর এক ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহারে মৈনটে পদ্মা নদীতে ডুবে যাওয়া এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শাওন সরকার নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় মৈনটঘাট সংলগ্ন দুর্ঘটনাস্থলের পাশে ভাসমান অবস্থায় ছিল মরদেহটি। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ লাশের পরিচয় নিশ্চিত করেন। এসময়ে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মানিকগঞ্জ সদর থানার রত্নাদিয়া গ্রামের নিতাই সরকারের ছেলে। একই দুর্ঘটনায় শাওনের সহপাঠী মিজানুর রহমান মিন্টু এখনো নিখোঁজ রয়েছেন। মিন্টু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দোহারের মৈনট ঘাট এলাকায় বাসযোগে ঘুরতে আসে ওই বিশ্ববিদ্যালয়ে ২৫/৩০ জন শিক্ষার্থী। শেষ বিকালে তারা পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলার একপর্যায় বল নদীতে চলে যায়। মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকারসহ চার শিক্ষার্থী বল তুলে আনতে গেলে নদীর স্রোতে দুজন ডুবে যায়। সহপাঠীরা তাদের খোঁজ না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ

দোহার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ...

দোহার-নবাবগঞ্জের গর্ব পিচফল, লিচুর মৌসুম শেষে বাড়ছে চাহিদা

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার ও নবাবগঞ্জ অঞ্চলে বর্তমানে মৌসুমি ফল হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে...

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...