দোহার উপজেলায় “অপপ্রচারের” অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার সুতারপাড়া মধুরচর এলাকার বাসিন্দা মশিউর রহমান উদ্যোম।
সংবাদ সম্মেলনে মশিউর রহমান উদ্যোম অভিযোগ করেন, মধুরচর এলাকার বাবু খা ও তাঁর স্ত্রী রাজিয়া তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কুৎসা রটিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
উদ্যোম দাবি করেন যে, বাবু খা গং যে জমিটি দাবি করছেন, তার প্রকৃত মালিক হলেন বেগম শামসুন্নাহার গং। জমিটির দাগ নম্বর উল্লেখ করে তিনি বলেন, এটি হলো সিএস ৬৫৩, এসএ ১৮৫, এবং আরএস ৩২৮, ৩২৯ ও ৩৩০। অপরদিকে, বাবু খা গং একই দাগের জমি দাবি করলেও, তাঁদের দাগ নম্বর ভিন্ন, যা অন্য সম্পত্তির।
সংবাদ সম্মেলনে দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
