বনানীর ধর্ষন মামলার আসামী সাদমান সাকিফ দোহারের ছেলে !!

প্রকাশ:

শেয়ার করুন:

বনানীর ধর্ষন মামলার আসামী সাদমান সাকিফের বাড়ী দোহারে উপজেলায় বলে জানা গেছে। তার দাদা বাড়ী দোহারের নিকড়া গ্রামে। তার বাবা মোহাম্মদ হোসেন জনি শিকদার। এলাকায় সজ্জ্বন ব্যাক্তি বলে তিনি পরিচিত। তিনি  রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া সাদমান সাকিফ নিজে রেগনাম গ্রুপের পরিচালক।

এদিকে গণমাধ্যম থেকে সাদমান সাকিফের বাবা রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্দ হোসেন জনিকে বৃহস্পতিবার (১১ মে) রাত ১০টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

বৃহস্পতিবার রাতে সিলেট থেকে ধর্ষণ মামলার দুই আসামি সাফাত ও সাকিফকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সাফাত ও সাকিফকে সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার রশীদ ভিলা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা ওই বাড়ির দ্বিতীয় তলায় ছিল।

শুক্রবার আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগ এনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...

ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

দোহার – নবাবগঞ্জ নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা: এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বদ্ধপরিকর

আশিক / রাকিব: নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: শনিবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা...

দোহার নবাবগঞ্জে বিকাশে চাকরির সুযোগ

ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় বিকাশ লিমিটেডের মার্চেন্ট পয়েন্টের জন্য মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অধীনে মার্চেন্ট ডেভলপমেন্ট অফিসারের চাকরির সুযোগ। চাকরি...