প্রিয়া সাহার অভিযোগ উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

শেয়ার করুন:

সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে প্রিয়া সাহার দেয়া সাক্ষাৎকারের পর তিনি এ মন্তব্য করেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি (প্রিয়া সাহা) যে অভিযোগ করেছেন, তেমন কিছু ঘটেছে বলে আমার জানা নেই। এটা নিশ্চয়ই কোন চক্রান্ত। এটা উদ্দেশ্যমূলক বলেই আমার মনে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কথা হচ্ছে যে, এ ধরনের অভিযোগ (সংখ্যালঘু নির্যাতন) বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না। করেও না। কারণ, এদেশ অসাম্প্রদায়িক চেতনার। প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের কারণে দেশ আজ এ পর্যায়ে এসেছে, যা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।

ভিডিওতে যে মহিলাকে (প্রিয়া সাহা) কথা বলতে দেখা গেছে, তিনি তো কোনোদিন আমাদের কাছে এসে এমন দুঃখের কথা বলেন নাই। পুলিশ প্রশাসন সবসময় সজাগ থাকে যেন দেশের কোনো জায়গায় সংখ্যালঘুরা কোনোভাবে অত্যাচারিত না হয়। তাকে এখনো বলব, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, তবে তিনি যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা এ ধরনের অভিযোগের কোনো সত্যতা এখন পর্যন্ত খুঁজে পাইনি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল নাসের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে...

পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে...

রক্তদানের নামে প্রতারণার ফাঁদ: ‘বন্ধুমহল’ এর বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ!

মানবতার সেবার আড়ালে রোগীর অসহায় পরিবারকে জিম্মি করে অর্থ আত্মসাতের এক জঘন্য চিত্র উঠে এসেছে। স্বেচ্ছায় রক্তদানের কথা...

সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাসস্ট্যান্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো...