নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

প্রকাশ:

শেয়ার করুন:

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামা মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। মাংসপেশীর চোট ভুগছিলেন তিনি। তবে বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, তাকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল। অবশেষে পাওয়া গেল স্বস্তির খবর। কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় বেশ ভালো অগ্রগতি হয়েছে তার, এমনটাই জানিয়েছে ব্রাজিল।

গত মাসের স্ক্যানে ধরা পড়েছে, গ্রেড টু মাত্রায় পেশী ছিড়ে গেছে নেইমারের। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা দুই থেকে তিন সপ্তাহের জন্য সাইডলাইনে যেতে হয়েছে।

গতকাল সোমবার আরেকটি স্ক্যান করানো হয়েছে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে, ‘পরীক্ষায় তার চিকিৎসায় প্রত্যাশিত সীমার মধ্যে ভালো অগ্রগতি দেখা গেছে। তিনি ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী আরোগ্য ও শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এই সময়ের মধ্যে ফিট হওয়ার লড়াই করছেন নেইমার।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই মাঠে সিজদায় লুটিয়ে পড়লেন মরক্কোর ফুটবলাররা

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ম্যাচে সহ-স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে শেষ আটে...

ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের শেষ ষোলোতে রোববার মুখোমুখি হবে ব্রাজিল আর নরওয়ে। এই ম্যাচের আগে অপ্টার সুপার কম্পিউটার পঁচিশ হাজার সিমুলেশন...

ব্রাজিল দেখালো, কীভাবে ঘুরে দাঁড়িয়ে জিততে হয়

নকআউট পর্বে চ্যাম্পিয়ন দলগুলোকে এভাবেই চেনা যায়, যেভাবে হিউস্টনে জাপানের বিপক্ষে লড়াই করল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আসা...

মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের বাজে রেকর্ডে এখন নেদারল্যান্ডস

বিশ্বকাপে নেদারল্যান্ডসের দুঃখের অপর নাম টাইব্রেকার—কেউ এমনটা বললে সেটা মোটেও ভুল নয়। মূল ম্যাচে ডাচরা খেলে দাপট দেখিয়ে।...