নারিশায় ‘মানবতার সেবায় আমরা ২০২০’-এর ৮ম বার্ষিক ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ:

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চরের একদল স্বপ্নবাজ তরুণের সেবামূলক সংগঠন ‘মানবতার সেবায় আমরা ২০২০’-এর উদ্যোগে ৮ম বার্ষিক ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১৭ রমজান দিবাগত রাতে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সংগঠনটি দীর্ঘদিন ধরে নীরবে এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নেওয়া হয় এই বিশেষ উদ্যোগ। রাতের নিরবতায় ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, লাচ্ছি সেমাই, বাংলা সেমাই, গুঁড়ো দুধ, নুডলস ও পেঁয়াজ।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল বেপারী, সাংগঠনিক সম্পাদক সজীব বাদশা, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ও সাইফসহ অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের সভাপতি সোহেল বেপারী বলেন,

“আমরা একঝাঁক তরুণ একটি মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখি। প্রতি বছরের মতো এবারও আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনটির ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে এবং তাদের এই উদ্যোগকে সবাই প্রশংসা করেছেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর...

ফেসবুকের এই নিরাপত্তা ফিচার চালু রাখুন, অ্যাকাউন্ট থাকবে আরও সুরক্ষিত

ডেস্ক রিপোর্ট: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, পরিচয় যাচাইয়ে জটিলতায় পড়া কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারে ভোগান্তির ঘটনা নতুন নয়। ব্যবহারকারীদের...

দোহারে ডাকাত দলের সক্রিয় সদস্য খলিল বেপারী গ্রেফতার

ঢাকা, ৩০ জুন ২০২৬: ঢাকার দোহার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার...

ব্রাজিলের বিপক্ষে এবার ইতিহাস বদলাতে চায় জাপান

গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে...