নবাবগঞ্জে ১ মাছ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জে গোবিন্দ রাজবংশী (৫০) নামে মাছ ও কাপড়ের ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। গতকাল বেলা ১২টার দিকে কোঠাবাড়ী চক এলাকা থেকে সবজির মাচার খুঁটিতে ঝুলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গোবিন্দ রাজবংশী উপজেলা বান্দুরা ইউনিয়নের বারদোয়ারী গ্রামের হরমোহন রাজবংশীর ছেলে। তিনি বান্দুরা বাজারে মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। নিহতের স্ত্রী সাগরিকা রাজবংশী বলেন, আমার স্বামী কোঠাবাড়ী চকে দেওয়ান আক্তারের দু’টি ডাঙ্গা ভাড়া নিয়ে মাছ চাষ করতেন। ডাঙ্গা পাহারার জন্য লোকও রাখা হয়েছিলো। পাহারাদাররা বাড়িতে বেড়াতে গেছে বিধায় বুধবার সন্ধ্যায় গোবিন্দ ডাঙ্গা পাহারা দিতে আসে।

রাত ন’টার দিকে আমার সঙ্গে তার শেষ কথা হয়। সাগরিকা রাজবংশী আরও বলেন, সকাল ৮টার দিকে স্বামীর জন্য ভাত নিয়ে ডাঙ্গায় আসি। দেখি সবজির মাচায় গলায় রশি দিয়ে ঝুলানো মরদেহ। তার পুরো মুখ গামছা দিয়ে বাঁধা ছিলো। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মুখের ভিতর টিস্যু পেপার ঢোকানো ছিলো। বুকে, হাতে, পায়ে ক্ষতর চিহ্ন রয়েছে। নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশাকরি দ্রুত অপরাধীদের চিহ্নিত করতে পারবো।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ

দোহার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ...

দোহার-নবাবগঞ্জের গর্ব পিচফল, লিচুর মৌসুম শেষে বাড়ছে চাহিদা

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার ও নবাবগঞ্জ অঞ্চলে বর্তমানে মৌসুমি ফল হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে...

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...