দোহারে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট সবুজ গ্রেফতার

প্রকাশ:

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের একটি আভিযানিক দল রাতে বিশেষ অভিযান চালিয়ে এলাকা কাপানো মাদক সম্রাট মোঃ সবুজ (৩২)-কে গ্রেফতার করেছে। অভিযানে আসামির হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০১:১০ ঘটিকার সময় দোহার থানার এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী, এএসআই (নিঃ) মারুফ হাসান ও এএসআই (নিঃ) হামিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জয়পাড়া এলাকা থেকে মাদক সম্রাট সবুজকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

  • নাম: মোঃ সবুজ (৩২)

  • পিতা: করম আলী

  • ঠিকানা: সাং- জয়পাড়া বড় মাঠ (থানার পিছনের মাঠ), থানা- দোহার, জেলা- ঢাকা।

উদ্ধারকৃত আলামত:

  • ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে দোহার থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে পুলিশের বিশেষ অভিযান: ৩ মাদক কারবারি ও ৭ জুয়াড়িসহ গ্রেফতার ১০

বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা এলাকায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে ৩ জন মাদক কারবারি এবং...

দোহারে মাদক সম্রাট শের আলী গ্রেপ্তার: বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ শের আলী (৩০) নামের এক...

মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, দোহার: দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির একটি বড় অংশ ভেঙে পড়ায় হাজার...

মইতপাড়ায় প্রধান সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ প্রধান সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ায় হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে...