চিকিৎসা ও পুষ্টি সচেতনতায় দোহারে গুড নেইবার্সের ব্যতিক্রমী স্বাস্থ্য ক্যাম্প

প্রকাশ:

শেয়ার করুন:

মাকসুমুল মুকিম : ঢাকার দোহারে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের   চরকুশাই এলাকায় অবস্থিত  গুড নেইবার্স বাংলাদেশ ও দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে আজ ১৩ ই নভেম্বর বিকেলে  বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সচেতনতা মূলক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম। এছাড়া, সিডিপির এসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম)  উৎসব বৈরাগী, ডাঃ রেজাউনুল হাসান, এবং এসিস্ট্যান্ট অফিসার (প্রোগ্রাম) ম্যাথিউ সুজন মন্ডলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা  মোঃ রাশেদুল ইসলাম।

বক্তাগণ স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই ক্যাম্পেইনে ১৫০ জন সুবিধাভোগীর মধ্যে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এমন উদ্যোগে স্থানীয় ব্যক্তিবর্গ গুড নেইবার্সকে ধন্যবাদ জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্য ও...

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রশ্নোত্তর টেবিলে...

তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় ধাপের বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের...

২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার...