কেরানীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক

প্রকাশ:

শেয়ার করুন:

ডেস্ক রিপোর্টঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আমবাগান এলাকায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে সীমা বেগম (৪০) নামের ওই নারী তার শিশু কন্যাকে কোচিং থেকে ফিরিয়ে আনছিলেন। পথে এক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পাশের একটি বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় সীমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে মিটফোর্ড হাসপাতাল এবং শেষে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন জানান, তার স্ত্রীর কানের দুল, গলার স্বর্ণের চেইন ও কিছু টাকা খোয়া গেছে। তিনি এটিকে ডাকাতির ঘটনা হিসেবে সন্দেহ করছেন। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমা বেগম অভিযুক্ত ইমাম হোসেনের (২৫) ভাড়া বাসায় দেখা করতে গিয়েছিলেন। সেখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ইমাম ঘরে থাকা বঁটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এলাকাবাসীর সহায়তায় পুলিশ ইমাম হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। তবে আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত কারণ উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে প্রত্যাশা করছে স্থানীয়রা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ...

শুভাঢ্যা খাল সংস্কারে অব্যবস্থাপনা, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় দুর্ভোগ চরমে

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল সংস্কারকাজে অব্যবস্থাপনার কারণে পানির নিচে তলিয়ে গেছে এলাকার বহু রাস্তা-ঘাট। পানি নিষ্কাশনের কোনো বিকল্প...

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড,...

১ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন...