করোনার টিকা নিলেন ভারত থেকে টিকা আমদানিকারী প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন। দুপুর পৌঁনে একটায় সালমান এফ রহমান টিকা নিতে আসেন। পরে সপরিবারে টিকা নেন তিনি।
ফেসবুক পেজে এক বার্তায় সালমান এফ রহমান বলেন, আজকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। আসুন নিজেরা টিকা নিই, অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করি। আপনার এই অবদান দেশ ও জাতির করোনা যুদ্ধ জয়ে ভূমিকা রাখবে।
ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ওই টিকা এনে বাংলাদেশে সরবরাহ করার জন্য গত আগস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ভারত থেকে টিকা আমদানির পর গত রোববার সকাল ১০টায় সারাদেশে একযোগে টিকা দান কর্মসূচি শুরু হয়।



