ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

প্রকাশ:

শেয়ার করুন:

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখন থেকে এই ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১ নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে সৌদিতে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাস বহাল থাকছে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে হবে কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা-মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে এরই মধ্যে রেকর্ড ৪০ লাখের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায়ও বেশি।

বিশ্লেষকরা বলছেন, ওমরাহ পালনকারীর এ অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ বাড়ারই প্রমাণ বহন করছে। সূত্র : সৌদি গ্যাজেট

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এ মিসাইলের কারণে তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক...

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ভারতে সংখ্যালঘু মুসলমানদের বাসস্থানে হামলা, হত্যা, নির্যাতন, ও সীমান্তে হত্যার প্রতিবাদে...

আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার...

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার মুখে লেবার পার্টি

বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন, যেখানে ক্ষমতাসীন লেবার পার্টির জন্য কঠিন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে...