একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য: খন্দকার আবু আশফাক এমপি

প্রকাশ:

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক | নয়াপল্টন: মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা করেছে বৃহত্তর ঢাকা জেলা বিএনপি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। একটি মানবিক সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তাই মে দিবসের কর্মসূচিতে সামিল হয়ে তাদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে। পহেলা মে মহান “মে দিবস” উদযাপনে দলের প্রতিটি ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করতে হবে।” তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন এবং আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সবার সক্রিয় পরামর্শ দলের শক্তি বৃদ্ধি করবে।

উক্ত প্রস্তুতি সভায় ঢাকা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আসন্ন মে দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে নিজ নিজ ইউনিটের পরিকল্পনা তুলে ধরেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের শিশুসন্তান। শোকে স্তব্ধ বাবা। মায়ের কান্না। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার...

ইসরায়েলের সঙ্গে ইইউর চুক্তি স্থগিতের তাগিদ স্পেনসহ তিন দেশের

ইসরায়েলের সঙ্গে ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাগিদ দিয়েছে সদস্যদেশ স্পেন, স্লোভেনিয়া...

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...

জয়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধার ইন্তেকাল, শনিবার জানাজা অনুষ্ঠিত

দোহার উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা ও জয়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...