দোহার (ঢাকা) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সমর্থকদের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর চালানো নৃশংস হামলার বিচার দাবিতে দোহার উপজেলার জামায়েত ইসলামি ও ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দোহার জয়পাড়া থানার মোড় হয়ে জয়পাড়া বাজার হয়ে করমআলী মোড়ে গিয়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এতে স্থানীয় নেতৃবৃন্দসহ জামায়াতে ও শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই মর্মান্তিক ঘটনায় আমাদের ভাইয়েরা শহিদ হন, আহত হন অনেকে। কিন্তু দীর্ঘ ১৯ বছর পার হলেও এখনো সেই ঘটনার সুষ্ঠু বিচার হয়নি।”
তারা আরও বলেন, “আমরা চাই এই ইউনুস সরকার দোষীদের বিচার করবেন এবং আমরা সরকারের কাছে জোর দাবি জানাই— প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মুসলমানদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, দোহার থানা আমীর ডাক্তার শহিদুজ্জামান (বুলু),থানার সেক্রেটারি নূরে আলম ঝিলু, পৌর আমির শাখাওয়াত হোসেন প্রমুখ।
