৫০ টাকায় করানো যাবে ডেঙ্গু পরীক্ষা

প্রকাশ:

শেয়ার করুন:

দেশের সব সরকারি হাসপাতালে আগামী একমাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বলে আজ বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

ডেঙ্গুর লক্ষণ :
তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরে র্যাশ ওঠা, শরীরে লালচে দানা ও পাতলা পায়খানা।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, জ্বর হলে বেশি বেশি তরল খাবার খাবেন। যেমন-স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ ইত্যাদি।

ডেঙ্গু প্রতিরোধে যা করতে হবে
ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে।
মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে।
দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে ফের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা শরণার্থীদের নিজেদের দেশ মিয়ানমারে দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জাতিসংঘে আবার জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ বলেছে, বাস্তুচ্যুত রোহিঙ্গারা...

টানা তৃতীয় দিন দেশে কমল সোনার দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) মূল্য হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে...

স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্য ও...