পুশ ইন ইস্যুতে উত্তেজনার মধ্যেই দিল্লিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক

প্রকাশ:

শেয়ার করুন:

ভারতের কথিত ‘পুশ ইন’ বা জোরপূর্বক বাংলাদেশে নাগরিক ঠেলে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে শুরু হয়েছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের চার দিনব্যাপী বৈঠক। ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বাংলাদেশ সরকার জানিয়েছে, বৈঠকে অবৈধ পুশ ইন, সীমান্তে হত্যাকাণ্ড এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে পুশ ইন ইস্যুর উল্লেখ করেনি।

বিএসএফের মতে, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আন্তসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত বেড়া নির্মাণ এবং বিদ্রোহী গোষ্ঠীসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। অন্যদিকে বাংলাদেশ জোর দিয়ে বলছে, কোনো ব্যক্তিকে প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতীয়তা যাচাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক।

বাংলাদেশের অভিযোগ, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের যথাযথ আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ নিয়ে ঢাকা ইতোমধ্যে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের শিশুসন্তান। শোকে স্তব্ধ বাবা। মায়ের কান্না। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার...

ইসরায়েলের সঙ্গে ইইউর চুক্তি স্থগিতের তাগিদ স্পেনসহ তিন দেশের

ইসরায়েলের সঙ্গে ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাগিদ দিয়েছে সদস্যদেশ স্পেন, স্লোভেনিয়া...

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...

জয়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধার ইন্তেকাল, শনিবার জানাজা অনুষ্ঠিত

দোহার উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা ও জয়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...