পদ্মা সরকারি কলেজে বর্ণাঢ্যরুপে নবীনদের  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ:

শেয়ার করুন:

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি : দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদ্মা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত হয় বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের মেজর জেনারেল (অব.) ডা. এ. আর. খান মিলনায়তনে প্রাণবন্ত পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কাজী জিল্লুর রহমান, লুৎফর রহমান হাওলাদার ও মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানিয়া তাবাসসুম বলেন,
“নবীনদের উদ্দেশ্যে কিছু বলতে পারা আমার জন্য গর্বের বিষয়। তোমরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমাদের মধ্য থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক, উদ্যোক্তা ও জনসেবক। আজকের এই ওরিয়েন্টেশন তোমাদের নতুন পথচলার সূচনা। আমি বিশ্বাস করি, পদ্মা সরকারি কলেজের শিক্ষা ও অনুশাসনের মধ্য দিয়ে তোমরা যোগ্য নাগরিক হয়ে উঠবে।”

তিনি আরও বলেন,
“শিক্ষার আসল উদ্দেশ্য শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চিন্তাশীল, মূল্যবোধসম্পন্ন ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠাই এর মূল লক্ষ্য। পদ্মা কলেজ সেই উদ্দেশ্যে কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন নবীনদের উদ্দেশে বলেন,
“তোমরা পদ্মা সরকারি কলেজকে শিক্ষা জীবনের পরবর্তী ধাপ হিসেবে বেছে নিয়েছো, এজন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং তা মানুষকে আলোকিত ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য।”

তিনি বিশেষভাবে ছাত্রীদের উদ্দেশে বলেন,
“একজন শিক্ষিত মা একটি শিক্ষিত প্রজন্ম উপহার দিতে পারেন। তাই কেবল লেখাপড়া নয়, নৈতিকতা ও চারিত্রিক গঠনেও মনোযোগী হতে হবে। পদ্মা সরকারি কলেজ সেদিকেই শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করছে।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাসে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ফুল দিয়ে, গান দিয়ে বরণ করে নেয়া হয় নবীনদের। নবীন শিক্ষার্থীরা প্রথম দিনেই কলেজের শিক্ষক, নীতিমালা, পরিবেশ ও একাডেমিক কাঠামো সম্পর্কে ধারণা লাভ করে। শিক্ষকদের আন্তরিকতা ও শুভেচ্ছা তাদের মনে অনুপ্রেরণা ও উদ্দীপনা জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে কলেজের বিভাগীয় প্রধান, প্রভাষক, কর্মচারীসহ প্রায় ৭৫০ জন নবাগত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সবাই গভীর আগ্রহ ও শ্রদ্ধাভরে অতিথিদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতের জন্য প্রেরণা গ্রহণ করেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...