নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিরাপত্তা কর্মী নিহত

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকও আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদর জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজল হক উপজেলার বলমন্তচর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি ওয়ান ব্যাংক নবাবগঞ্জ শাখার নিরাপত্তাকর্মী ছিলেন। দুই মোটরসাইকেল আরোহী রিফাত (২০) ও মানিক (২০) গুরুতর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মহির উদ্দিন জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার

নবাবগঞ্জ থেকে ৫ বছরের শিশুকে অপহরণ করার ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর...

পড়াশোনা করতে বলায় অভিমান, দোহারে কিশোরীর আত্মহত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮, ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের এক রাত্রিকালীন বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ মোট...

জয়পাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মাহমুদুল হাসান সুমন, দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জয়পাড়া কলেজে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ২০২৬ সালের...