দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান দুই আসামী গ্রেফতার

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের পালামগঞ্জ এলাকায় এক ভ্যান চালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামী রবিন (২০) ও তার বাবা কামাল (৪৫) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় ভ্যান চালক সোহাগের সাথে দোকানে মালামাল তোলা নিয়ে কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে ভ্যানচালক সোহাগের পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে আহত সোহাগের বাবা আজাহার সরদার দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় দোহার থানা (ওসি) রেজাউল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে উপজেলার পালামগঞ্জ থেকে প্রথমে মামলার ২ নং আসামী কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মানিকগঞ্জ থেকে প্রধান আসামী শেখ রবিনকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

এবিষয়ে দোহার থানার (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ

দোহার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ...

দোহার-নবাবগঞ্জের গর্ব পিচফল, লিচুর মৌসুম শেষে বাড়ছে চাহিদা

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার ও নবাবগঞ্জ অঞ্চলে বর্তমানে মৌসুমি ফল হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে...

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...