দোহারে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ মো. মিঠুন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মধুরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মিঠুন মালিকান্দা গ্রামের আব্দুর রউফ চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জানা যায়, সোমবার রাতে উপজেলার মধুরচর এলাকায় মাদক বেচাকেনার সংবাদে পুলিশের একটি দল মধুরচর দুর্জন মোল্লার ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মিঠুন নামে এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে দোহার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে।

দোহার থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল বলেন, মিঠুন এলাকার সক্রিয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দোহার থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...