আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির ডাবল গোলের সুবাদে লাতিন আমেরিকার বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে তার সবচেয়ে বড় প্রতিদন্ধি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল রাশিয়ার কাছে হোঁচট খেয়েছে। এছাড়া ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের খেলায় স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস জিতেছে