নিউজ৩৯ ♦ আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার দেড় বছরেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে তাকে সমাহিত করার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মার্কিন সরকার। মার্কিন ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় বার্তা সংস্থা এপি-কে তারা এ তথ্য দিয়েছে। বার্তা সংস্থাটিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক ই-মেইল বার্তায় জানিয়েছে, প্রথাগত ইসলামিক কায়দায় লাদেনের দাফন অনুষ্ঠান শেষ করা হয়েছে।