মূল বিষয়বস্তুতে যান

আপনি এখানে

LaptopMuseum

Dohar

গয়েশ্বর ও আমান কুমিল্লা কারাগারে

শনি, 05/26/2012 - 12:44

জাতীয় ডেস্ক ♦ বিএনপির ডাকা হরতালের দিন গাড়ি পোড়ানোর মামলার দুই আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে শুক্রবার রাত ৭-৪০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির এই দুই কেন্দ্রীয় নেতাকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

এই দুই নেতাকে কুমিল্লা কারাগারে আনার খবর পেয়ে কুমিল্লা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সন্ধ্যা থেকে জেলগেটে জড়ো হতে থাকেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে আমান ও গেয়েশ্বরকে নিয়ে কারাগারের ভেতর ঢোকার পর উপস্থিত নেতাকর্মীরা কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করে জেলগেট ত্যাগ করেন।

শ্রেণীবিভাগ: 

Premium Drupal Themes by Adaptivethemes