
স্পোর্টস ডেস্ক ♦ সামারস ফ্রেন্ডস টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা ভাবছে নর্দ্যান্টস। দলের দ্বিতীয় বিদেশী ক্রিকেটারের কোটার ছোট তালিকায় সাকিব আছেন বলে জানা যায়।
২৪ বছর বয়সি সাকিব আল হাসান বর্তমান র্যাং কিং এ এক নম্বর অলরাউন্ডার। ওয়ার্কশায়ারের হয়ে এর মধ্যে সফল দুটি মৌসুম কাটিয়েছেন তিনি। ২০১০ সালে ক্লাব ক্রিকেটে ২১.৬৬ গড়ে তিনি ৪২টি প্রথম শ্রেনীর উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার। ২০১১ সালে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ৯.১৬। তবে বোলিংয়ে তিনি দারুনভাবে সফল। ১৬.৫৭ গড়ে ৬.৮৪ ইকোনমি রেটে তিনি ২১ উইকেট নেন।
নর্দ্যান্টস এর ডিরেক্টর বলেন, "আমরা যে কজন খেলোয়াড় নেব সে তৃতীয় অথবা চতুর্থ বিদেশী খেলোয়াড় হতে পারে।" "তবে এখনও বলা যাচ্ছেনা তিনি আসছেন কিনা, আমরা ইতোমধ্যে প্রথম বিদেশী হিসাবে চামিন্ড ভাসের সাথে কথা বলেছি" তিনি যোগ করেন।