

বিশ্বখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয়ে লিডারশীপ প্রশিক্ষনে অংশ গ্রহন করতে বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান খান বর্তমানে বস্টনে অবস্থান করেছেন। আঃ মান্নান খান বস্টনের লোগান এয়ারপোর্টে এসে পৌঁছলে নিউইংল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
হার্ভাডের কেনেডি স্কুলের লিডারশিপ প্রশিক্ষন 'লিডারস ইন ডেভেলপমেন্ট, ম্যানেজিং চেঞ্জ ইন এ ডাইনামিক ওয়ার্ল্ড' প্রোগ্রামে অংশগ্রহণ করতে বস্টন এসে পৌছান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান খান।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের নেতৃত্বে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ডঃ সৈয়দ আবু হাসনাত, মুনীর হুসেইন, আব্দুল আজিজ, তারেক আদনান, জিয়াউল হাসান, মিন্টো কামরুজ্জামান, মোঃ হাসান, আব্দুস সালাম খোকন প্রমুখ।