
শুক্রবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার দামলা মীর বাড়ি মাঠে সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন কাজী শামীম ঈমাম সাচ্চু। এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদল নেতা তাজুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন- সামসুল ইসলাম, ডা. মহিন ঢালি, আসাদুজ্জামান, মুস্তাফিজুর রহমান খান রিয়াজ প্রমুখ।
কর্মীসভায় বক্তারা বলেন, ‘পুলিশ লেলিয়ে দিয়েও সরকার ১২ মার্চের মহাসমাবেশ বানচাল করতে পারেনি। বাড়ি বাড়ি পুলিশের সাড়াশি অভিযান আর গণ গ্রেফতার উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মহাসমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করেছে’।